Date: April 27, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

April 27, 2026 05:45:17 PM   অনলাইন ডেস্ক
সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীর চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল। নতুন তালিকা প্রকাশের মাধ্যমে আসন্ন নির্বাচনের প্রার্থী চিত্র আরও স্পষ্ট হলো।

সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে। এর আগে গত বৃহস্পতিবার মোট ৪৯ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

ইসির প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের ১ জন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন।

বিএনপির বৈধ প্রার্থীদের তালিকায় রয়েছেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না ও শাম্মী আক্তার।

তালিকায় আরও আছেন ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও সুলতানা জেসমিন জুঁই।

অন্যদিকে জামায়াত জোটের বৈধ প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

৪৯ জন নারী প্রার্থীর এই তালিকা আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়াকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।