Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি—মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি—মামলা

April 30, 2026 06:57:19 PM   অনলাইন ডেস্ক
বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি—মামলা

বরিশালের মুলাদী উপজেলা তে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। অভিযুক্তরা হলেন চরলক্ষ্মীপুর গ্রামের হালিম ব্যাপারী (৬০) ও মাসুদ খন্দকার (৪০)।

মুলাদী থানা র ওসি খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত হালিম দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধাকে কুপ্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২২ এপ্রিল রাতে হালিম ও মাসুদ কৌশলে তার ঘরে প্রবেশ করে। এরপর হালিম তাকে ধর্ষণ করে এবং মাসুদ সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে মাসুদও তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হন।

অভিযুক্ত হালিম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ভিডিও ধারণের বিষয়টি মাসুদের কাজ। তবে টাকা দাবির বিষয়ে তিনি কিছু জানেন না।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আদালতের নির্দেশনা পেলে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।