Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংসদে প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

সংসদে প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

April 30, 2026 09:58:31 PM   দেশেরপত্র ডেস্ক
সংসদে প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ পরিদর্শনে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে পেয়ে তিনি স্মৃতিচারণা করেন এবং দেশ গঠনে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান। এই আয়োজনটি শিক্ষার্থীদের জন্য ছিল শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক এক অভিজ্ঞতা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সংসদের কার্যক্রম ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা দিতেই এই পরিদর্শনের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি নিজেও একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন। একই প্রতিষ্ঠানে তার ভাই আরাফাত রহমান কোকোও পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেন তিনি। প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

জানা গেছে, শিশু ও শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে নিয়মিত এ ধরনের আয়োজন করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে সংসদে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

এই আয়োজন শিক্ষার্থীদের জন্য যেমন ছিল শিক্ষামূলক, তেমনি প্রাক্তন ছাত্র হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা।