Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসন থানা এলাকা থেকে মোটরসাইকেল আত্মসাৎ: বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসন থানা এলাকা থেকে মোটরসাইকেল আত্মসাৎ: বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ২

February 05, 2026 09:21:13 PM   অনলাইন ডেস্ক
বাসন থানা এলাকা থেকে মোটরসাইকেল আত্মসাৎ: বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া আত্মসাৎ হওয়া প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন মাঝির ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আত্মসাৎ হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় মাসুদ রানার মালিকানাধীন “অটো মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার” থেকে প্রতারণার মাধ্যমে মোটরসাইকেলটি আত্মসাৎ করা হয়। আত্মসাতের পর ওই সার্ভিসিং সেন্টারের এক কর্মচারীসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী বাসন থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে বগুড়া জেলায় অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে আত্মসাৎ হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।