Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাদকবিরোধী অভিযানের সময় ডিবি পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৭ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদকবিরোধী অভিযানের সময় ডিবি পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৭

April 30, 2026 08:40:38 PM   অনলাইন ডেস্ক
মাদকবিরোধী অভিযানের সময় ডিবি পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৭

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর টঙ্গীর কেরানীরটেক এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে এবং অন্তত ৪ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. আছাবুর রহমানের নেতৃত্বে ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের যৌথ একটি দল টঙ্গী পূর্ব থানার হিমারদীঘি আমতলী কেরানীরটেক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক মামলার আসামি রুনা আক্তার ওরফে রুনা বেগমের বাসার সামনে পৌঁছালে সন্দেহভাজন কয়েকজনকে আটক করতে গেলে তারা চিৎকার করে স্থানীয় লোকজনকে জড়ো করে।

একপর্যায়ে উপস্থিত লোকজন ও মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং ককটেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং