Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মির্জাপুরের গোড়াইতে ধানের শীষের প্রচারণায় সাবেক এমপি আবুল কালাম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মির্জাপুরের গোড়াইতে ধানের শীষের প্রচারণায় সাবেক এমপি আবুল কালাম

January 29, 2026 08:59:44 PM   অনলাইন ডেস্ক
মির্জাপুরের গোড়াইতে ধানের শীষের প্রচারণায় সাবেক এমপি আবুল কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক দুইবারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার শাহ আলম পারভেজ।

গণসংযোগ ও প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জুলহাস শেখ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন (চপল), শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাবিব শেখ এবং ইউনিয়ন বিএনপি সদস্য শহিদুল ইসলাম (দুলাল)।

তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোড়াই ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. চঞ্চল মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্রদল সদস্য মো. উজ্জল ভূঁইয়াসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দেশ ও দশের উন্নয়নে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান।