Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / যাকে ঘুষখোর বলেছিলেন, সেই শুভেন্দুই এখন মুখ্যমন্ত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাকে ঘুষখোর বলেছিলেন, সেই শুভেন্দুই এখন মুখ্যমন্ত্রী!

May 10, 2026 01:48:17 PM   আন্তর্জাতিক ডেস্ক
যাকে ঘুষখোর বলেছিলেন, সেই শুভেন্দুই এখন মুখ্যমন্ত্রী!

ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় উঠেছে শুভেন্দু অধিকারীকে ঘিরে। একসময় যাকে নিয়ে দুর্নীতির অভিযোগ ও কড়া সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদি ও বিজেপি শিবির, সময়ের ব্যবধানে সেই শুভেন্দুকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে আনা হয়েছে—এমন দাবি ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুরোনো একটি ভিডিও পুনরায় ভাইরাল হওয়ায় বিষয়টি নতুন করে সামনে এসেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়, যেখানে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নারদ নিউজে প্রকাশিত ফুটেজে একাধিক তৃণমূল নেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর নামও উঠে আসে। সেই সময় ভিডিওটি ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিল এবং বিজেপিও সেটিকে প্রচারে ব্যবহার করেছিল।

পরবর্তীতে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর একই দল বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই পুরোনো সেই ভিডিও নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা ও বিতর্কে নতুন মাত্রা যোগ হয়। ভিডিওটি আবার ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রতিক্রিয়া বাড়ছে।

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা শুরু হয় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ধীরে ধীরে দলে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে তার সক্রিয় ভূমিকা তাকে রাজ্য রাজনীতিতে আলোচনায় নিয়ে আসে। ওই আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়।

পরবর্তীতে তিনি ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে রাজ্য রাজনীতিতে ফিরে এসে মমতা সরকারের মন্ত্রিসভায় পরিবহন ও সেচ দফতরের দায়িত্ব নেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলের ভেতরে মতবিরোধ ও রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে।

২০২০ সালের ১৯ ডিসেম্বর রাজনৈতিক নাটকীয়তায় বড় পরিবর্তন আসে। দীর্ঘ টানাপোড়েনের পর মেদিনীপুরে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরাজিত করে বড় চমক দেখান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর উত্থান, দলবদল এবং বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক জটিল ও বহুমাত্রিক অধ্যায়ের প্রতিফলন। পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় এখন আবারও নৈতিকতা, রাজনৈতিক অবস্থান এবং অতীত-বর্তমান নিয়ে বিতর্ক তীব্র হয়েছে।