Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রবাস / যেসব আইন ল'ঙ্ঘনে ৪০ হাজার কুয়েত প্রবাসীকে দেশে ফেরত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যেসব আইন ল'ঙ্ঘনে ৪০ হাজার কুয়েত প্রবাসীকে দেশে ফেরত

January 05, 2026 06:17:30 PM   আন্তর্জাতিক ডেস্ক
যেসব আইন ল'ঙ্ঘনে ৪০ হাজার কুয়েত প্রবাসীকে দেশে ফেরত

গত এক বছরে কুয়েত থেকে মোট ৩৯,৪৮৭ জন প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, বিতাড়িতদের অধিকাংশের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সম্পর্কিত অপরাধ, জনশৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কুয়েতে বসবাসরত সকল প্রবাসীর জন্য দেশটির আইন মেনে চলা বাধ্যতামূলক। যারা দেশের নিরাপত্তা বা সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেসব প্রবাসী পরিবারসহ কুয়েতে বসবাস করছিলেন, তাদের ক্ষেত্রে মূল স্পন্সর বা ব্যক্তি বিতাড়িত হলে পরিবারের অন্যান্য সদস্যদেরও দেশ ছাড়তে হয়েছে, কারণ তাদের রেসিডেন্সি মূল স্পন্সরের ওপর নির্ভরশীল ছিল।

কুয়েত সরকার জানিয়েছে, আইন ও নিয়ম মেনে চললে প্রবাসীদের জন্য কোনো সমস্যা নেই। তবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতেও নিরাপত্তা অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।