Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রাত পোহালেই চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাত পোহালেই চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

May 15, 2026 08:09:17 PM   অনলাইন ডেস্ক
রাত পোহালেই চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট এলাকায় বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন তিনি।