Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / শাকিব খান কি জামায়াতের প্রচারণায়? জানুন পুরো ঘটনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাকিব খান কি জামায়াতের প্রচারণায়? জানুন পুরো ঘটনা

February 09, 2026 03:15:02 PM   বিনোদন ডেস্ক
শাকিব খান কি জামায়াতের প্রচারণায়? জানুন পুরো ঘটনা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি কার্ড এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হয়েছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। এছাড়া কার্ডটির সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে, যা ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়।


ভিডিওতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায় এবং তার পাশেই শাকিব খানকে উপস্থিত দেখানো হয়েছে। ভিডিওটিতে আরও কয়েকজন অভিনেতা ও বিভিন্ন চরিত্রও উপস্থিত রয়েছেন। ভিডিওর শিরোনাম এবং ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের ভাইরাল গান’-এ শাকিব খানের অংশগ্রহণ।

1000082739.webp


তবে ভিডিওটি বিশ্লেষণ করে জানা গেছে, এটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ভিডিওটির কমেন্ট বক্স বিশ্লেষণ করলে দেখা গেছে, অনেক দর্শক এটি সত্য বলে বিশ্বাস করছেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি এই ভিডিও বা কার্ডের বিষয়ে কিছুই জানেন না। সেই সূত্র আরও জানায়, শাকিব খান আসন্ন নির্বাচনের কোনও রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ করেননি।


বর্তমানে শাকিব খান দেশের বাইরে রয়েছেন। তিনি ঈদ উপলক্ষে মুক্তির জন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে তিনি দুই সপ্তাহের বিরতি নেবেন এবং এরপর নতুন সিনেমা ‘রকস্টার’-এর কাজ শুরু করবেন।