Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে!

April 09, 2026 11:42:55 AM   দেশেরপত্র ডেস্ক
সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে!

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলোর মধ্যে রয়েছে—আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশ, ঢাকা ইপিজেড, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, নয়ারহাট, জিরাবো, গাজীরচটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।

এছাড়া, সংশ্লিষ্ট এলাকাগুলোর আশেপাশে গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।