Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় ই‌জিবাইক ও অটোভ‌্যা‌নের সংঘ‌র্ষে অ‌টোভ‌্যা‌নের চালক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় ই‌জিবাইক ও অটোভ‌্যা‌নের সংঘ‌র্ষে অ‌টোভ‌্যা‌নের চালক নিহত

August 10, 2023 09:09:05 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় ই‌জিবাইক ও অটোভ‌্যা‌নের সংঘ‌র্ষে অ‌টোভ‌্যা‌নের চালক নিহত

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফ‌রিদপু‌রের সালথায় ই‌জিবাইক ও অ‌টোভ‌্যা‌নের সংঘ‌র্ষে অ‌টোভ‌্যা‌নের চালক নিহত হ‌য়ে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে। নিহত চাল‌কের নাম কুবাত মিয়া (৪০), সে উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের কা‌কিলা‌খোলা গ্রা‌মের মোঃ বাদশা মিয়ার ছে‌লে।

উপ‌জে‌লার আটঘর ইউ‌নিয়‌নের নকুলহা‌টি বাজা‌রে বৃহস্প‌তিবার (১০ আগষ্ট) দুপু‌রে এই ঘটনা ঘ‌টে। ই‌জিবাইক চাল‌কের নাম সিয়াম মাতুব্বর (১৯) সে ঐ ইউ‌নিয়‌নের গোয়ালপাড়া গ্রা‌মের ‌মিল্টন মাতুব্ব‌রের পুত্র।

জানা যায়, বুহস্প‌তিবার বেলা ১২টার দি‌কে উপ‌জেলার নকুলহা‌টি বাজা‌রে অ‌টোভ‌্যান গৌড়‌দিয়া থে‌কে বাজা‌রে প্রবেশ কর‌ছি‌লো এবং ইজিবাইক গৌড়‌দিয়ার দি‌কে আস‌তে‌ছি‌লো এমন সময় এসএম সিকদা‌রের মু‌দি দোকা‌নের সাম‌নে দু‌টির মু‌খোমু‌খি সংঘর্ষ হয় এ‌তে কুবাত মিয়া গুরুতর আহত হয়। ফরিদপুর গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে পরিবারের লোকজন লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসেন।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ সা‌দিক ব‌লেন, উপ‌জেল‌ার নকুলহা‌টি বাজা‌রে ইজিবাইক ও অ‌টোভ‌্যা‌নের সংঘ‌র্ষে কুবাত মিয়া না‌মে এক যুব‌ক নিহত হ‌য়ে‌ছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থ‌লে পৌঁছে নিহ‌তের সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ব্যাপারে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে মৃতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।