


একুশের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাত বারোটা বাজার এক মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নিরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশের পর কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর শহীদ মিনারে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী তার নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। অনুষ্ঠানটি শহীদদের স্মরণ এবং তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ন মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।