Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / এবার ইরানি তেল ক্রয়কারীদের হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র  - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এবার ইরানি তেল ক্রয়কারীদের হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র 

April 16, 2026 04:16:24 PM   আন্তর্জাতিক ডেস্ক
এবার ইরানি তেল ক্রয়কারীদের হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র 

ইরানের তেল রপ্তানি কার্যক্রম সীমিত করতে এবার আরও কঠোর অবস্থানে গেছে যুক্তরাষ্ট্র। যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানি তেল কিনবে, তাদের ওপর দ্বিতীয় পর্যায়ের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের তেল কিনলে শুধু তেহরান নয়, ক্রেতা দেশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

যুক্তরাষ্ট্রের এই কঠোর নীতির মূল লক্ষ্য হিসেবে চীনকে দেখা হচ্ছে, কারণ বর্তমানে ইরানি তেলের প্রায় ৮০ শতাংশই চীনে রপ্তানি হয়। মার্কিন অর্থমন্ত্রী দাবি করেন, ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করা দেশগুলোকেও একই পরিণতি ভোগ করতে হবে।

বেসেন্ট জানান, চীনকে সতর্ক করতে ইতোমধ্যে দেশটির দুটি বড় ব্যাংকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যাংকের মাধ্যমে ইরানি অর্থ লেনদেন বা অর্থপ্রবাহে সম্পৃক্ততা পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে চলমান পরিস্থিতি ও চাপের কারণে চীন ধীরে ধীরে ইরানি তেল কেনা থেকে সরে আসতে বাধ্য হবে বলে তারা মনে করছেন।

এদিকে একই দিন যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের ওপর আরও কঠোর পদক্ষেপ নেয়। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তেল পরিবহন অবকাঠামো এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুই ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

বিশ্লেষকদের মতে, এই নতুন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে এবং ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়াতে পারে।