Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / প্রেমিকের বাড়িতে আকুতি, দরজাটা একটু খোলো! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেমিকের বাড়িতে আকুতি, দরজাটা একটু খোলো!

April 17, 2026 11:23:59 AM   দেশেরপত্র ডেস্ক
প্রেমিকের বাড়িতে আকুতি, দরজাটা একটু খোলো!

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রেমঘটিত একটি ঘটনার ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও এক যুবক হঠাৎ অন্যত্র বিয়ে করে ফেলেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রামের একটি বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে ওই তরুণী বারবার বলছেন, “দরজাটা একটু খোলো, আমি কথা বলি… তুমি তো বিয়ে করেছো, আমার তো আর কিছু করার নেই…”। তার এই আবেগঘন আকুতি আশপাশের মানুষের হৃদয়ে নাড়া দেয়।

জানা গেছে, ঘটনাটি গত বুধবার (১৫ এপ্রিল) ঘটেছে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে তার পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়।

এদিকে, ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান গোলাম আশেক বলেন, সরকারপাড়া তার ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন।