Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারাল ১৯ বছরের কিশোর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারাল ১৯ বছরের কিশোর

December 06, 2025 07:10:48 PM   আন্তর্জাতিক ডেস্ক
চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারাল ১৯ বছরের কিশোর

চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে নিহত ১৯ বছরের এক কিশোরকে কেন্দ্র করে ব্রাজিলের জোও পেসোয়া শহরে নেমে এসেছে চাঞ্চল্য। রবিবার ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে হতবাক হয়ে পড়েন। নিহত কিশোরের নাম গেরসন দে মেলো মাচাডো। তিনি ছয় মিটার উঁচু দেয়াল ও সুরক্ষা বেড়া টপকে, গাছের ডালের সহায়তায় সরাসরি সিংহের কক্ষে প্রবেশ করেছিলেন। খাঁচায় ঢুকেই তার মুখোমুখি হয় সিংহিনী লিওনা। কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি তাকে ধরে ফেলে মাটিতে আছাড় মারে। এতে মারাত্মকভাবে আহত মাচাডোকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ঘাড়ের রক্তনালী ছিঁড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

পরিবার ও পরিচর্যাকারীরা জানিয়েছে, মাচাডো দীর্ঘদিন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং সিংহের ট্রেইনার হওয়ার এক ধরনের অবাস্তব আকাঙ্ক্ষা লালন করতেন। পরিবারের ইতিহাসেও মানসিক রোগের উপস্থিতি থাকলেও তিনি যথাযথ সহায়তা পেতে ব্যর্থ হন। এর আগেও তার আচরণ ছিল বেশ বেপরোয়া—একবার তিনি বেড়া কেটে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছিলেন বলেও জানা যায়।

চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ঘটনাটিকে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।