Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

April 30, 2026 12:56:21 PM   দেশেরপত্র ডেস্ক
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
 

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দপদপিয়া চৌমাথা এলাকায়বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় বাসটি অতিরিক্ত গতিতে মোড়ে ব্রেক করলে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

ডিপি/ আবদুল্লাহ