Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

April 30, 2026 01:58:50 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

পঞ্চগড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোলায়মান হক (৩৭) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গত ২৯ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টার দিকে পঞ্চগড় মাড়য়া সড়কের আহম্মদ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন। তার বাড়ি জেলার বোদা উপজেলার মাড়য়া ইউনিয়নের সর্দার পাড়া গ্রামে। তার বাবার নাম মকবুল হোসেন এবং মায়ের নাম সালেহা খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুটি সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পঞ্চগড় আদালতে দিনের কাজ শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আহম্মদ নগর এলাকার একটি মোড়ে পৌঁছালে তার বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের পেছনের চাকার নিচে তিনি পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ওই স্থানে পর্যাপ্ত লোকজন না থাকায় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একজন উদীয়মান আইনজীবীর এমন অকাল মৃত্যুতে তার পরিবার এবং পঞ্চগড় আইনজীবী সমিতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালকের শাস্তির দাবি জানিয়েছেন।