Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / তৃতীয় ওয়ানডের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বিসিবির, দলে ফিরলেন তানজিম সাকিব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

তৃতীয় ওয়ানডের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বিসিবির, দলে ফিরলেন তানজিম সাকিব

April 20, 2026 08:12:53 PM   ক্রীড়া ডেস্ক
তৃতীয় ওয়ানডের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বিসিবির, দলে ফিরলেন তানজিম সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ওয়ানডেকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমতা ফেরানো সিরিজে এবার দলে ফিরেছেন তরুণ পেসার তানজিম সাকিব, যা বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ওয়ানডে শেষে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সিরিজের প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাররা।

এবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে। মিরপুরের তুলনায় চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত, ফলে ম্যাচে বড় স্কোরের সম্ভাবনা থাকছে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। বোলিং ইউনিট শক্তিশালী করতে স্কোয়াডে ফিরেছেন তরুণ পেসার তানজিম সাকিব। এর আগে তিনি সর্বশেষ গত বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন।

skb_TyMog8q

এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন তানজিম সাকিব, যা তাকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পেসার হিসেবে বিবেচনায় রাখছে।

নতুন ঘোষিত স্কোয়াডে নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। দলে রয়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও ফিরেছেন তানজিম সাকিব।

সিরিজের শেষ ম্যাচে দুই দলের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।