Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ত্রয়োদশ সংসদ নির্বাচন: শোবিজ তারকাদের ভোট কেন্দ্র কোথায়? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: শোবিজ তারকাদের ভোট কেন্দ্র কোথায়?

February 09, 2026 05:59:22 PM   বিনোদন ডেস্ক
ত্রয়োদশ সংসদ নির্বাচন: শোবিজ তারকাদের ভোট কেন্দ্র কোথায়?

আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে দেশের সর্বস্তরে আলোচনা তুঙ্গে, আর সাথে জাগছে কৌতূহল—শোবিজ তারকারা এবার কোথায় ভোট দেবেন। কেউ প্রচারণায় সরব, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কিছু তারকা বিদেশে অবস্থান করায় ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।
জানা গেছে, দেশের জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। তবে বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন, তাই তিনি ভোট দেবেন কি না—এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। অন্যদিকে, পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনের ভোটার।


এছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ঢাকা-১১ আসনের ভোটার, এবং শোবিজের আরেক জনপ্রিয় মুখ শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটাধিকারী।


শোবিজ তারকাদের ভোট কেন্দ্র ও আসন সম্পর্কিত এই তথ্য নির্বাচনী কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে সাধারণ ভোটাররা তাদের প্রিয় তারকার নির্বাচনী অংশগ্রহণের দিকে আগ্রহের সঙ্গে নজর রাখছেন।