Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রবাস / দুবাইয়ে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুবাইয়ে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী

February 07, 2026 03:12:27 PM   আন্তর্জাতিক ডেস্ক
দুবাইয়ে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে লটারির ভাগ্য প্রবাসী বাংলাদেশির দিকে ফিরে এসেছে। আল আইনে বসবাসরত আলাউদ্দিন হাজী আবু সাঈদ নামের এই প্রবাসী ১০ লাখ দিরহাম, অর্থাৎ প্রায় সাড়ে তিন কোটি টাকা জিতেছেন। প্রায় ২১ বছর ধরে আমিরাতে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আলাউদ্দিন।


আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রতিবেদনে জানিয়েছে, যে লটারির টিকিটে এই বিপুল অর্থ জিতেছেন, সেটি তিনি আরও নয়জন বন্ধুদের সঙ্গে মিলে কিনেছিলেন। আলাউদ্দিন বলেছেন, গত ছয় বছর ধরে নিয়মিতভাবে লটারির টিকিট কিনছেন। তিনি নিজের জয়ের খবর শুনে অবাক হয়েছেন এবং বলেন, “অনেক বছর ধরে চেষ্টার পরও কখনো ভাবিনি যে এমনটা হবে।”


তিনি জানান, এই জয় তার দীর্ঘদিনের ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টার ফল। প্রবাসী জীবনে তিনি মনে করছেন, এই বড় জয় তার ও তার পরিবারের জন্য নতুন আশা ও সুযোগের দরজা খুলে দিয়েছে।