


বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের সঙ্গে নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। দেশের রাজনীতি ও জনগণের জীবনে তার অবদান এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।
উপসহীন এই নেত্রীর বিদায়ে সমগ্র দেশে শোকের ছায়া নেমে এসেছে। শুধু রাজনৈতিক মহল নয়, ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস তার শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো।
অপু বিশ্বাস আরও উল্লেখ করেছেন, একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এই নেত্রীকে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের ইতিহাস বাংলার রাজনীতি ও সমাজে দীর্ঘদিন স্মরণীয় থাকবে।