Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বনায় রাশিয়ার নাগরিকের মৃত্যু, মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বনায় রাশিয়ার নাগরিকের মৃত্যু, মরদেহ উদ্ধার

January 05, 2026 11:27:20 AM   অনলাইন ডেস্ক
বনায় রাশিয়ার নাগরিকের মৃত্যু, মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে রাশিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন সিটির ৮ নম্বর আবাসিক ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে অ্যাটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিমের (২৮) নিথর দেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ, যিনি রাশিয়ার নাগরিক এবং সম্প্রতি কক্সবাজারে ছুটি কাটিয়ে ফিরে এসেছিলেন, সকালে নিজের কক্ষে গিয়ে মাকসিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি গ্রিন সিটির কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানার পুলিশ। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থাও করছে।