


স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের জাজিরায় এক মাদ্রাসার ৬ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল বাসার (৬০) নামের এক ইমাম ও মাদ্রাসার শিক্ষককে আটক করেছে জাজিরা থানা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত ইমাম আবুল বাসার সরদার কান্দি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম এবং তিনি জামিয়াতুল সুন্নাহ মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দাঁয়ের করেছেন ।
স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও শিশু শিক্ষার্থীর বয়স ছয় বছর। সে জামিয়াতুল সুন্নাহ মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার বিকালে ওই শিক্ষার্থী শিক্ষক আবুল বাসারের কাছে পড়তে যায়। এসময় ওই শিক্ষক সুযোগ বুঝে শিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। এসময় মাদ্রাসার আশেপাশের লোক বিষয়টি জানলে শিক্ষক বাসারকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, আমি আমার মেয়েকে শিক্ষক আবুল বাসার স্যারের কাছে পড়তে পাঠাই। তিনি আমার মেয়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। আশেপাশের লোক বিষয়টি জানতে পেরে আমার মেয়েকে উদ্ধার করে। একজন শিক্ষক হয়ে সে এমন একটি কাজ করলো, এই ঘটনার আমি বিচার চাই। সে যাতে আর কারো সাথে এমন ঘটনা না ঘটাতে পারে।
জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক শিক্ষক এবং লোকজন তাকে আটকে রেখেছে বলে জানতে পারি। আমরা তখন ঘটনাস্থল থেকে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটক করি। এবং পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দাঁয়ের করেছেন । তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে । এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে ।