


বরিশাল সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মানজুরা মুশাররফ। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বরিশাল সদরে যোগদানের আগে মানজুরা মুশাররফ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে ভূমি প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার সততা ও দক্ষতার সুনাম রয়েছে।