Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে হেযবুত তওহীদের উদ্যোগে দুই দিনব্যাপী আকিদা প্রশিক্ষণ কর্মশালা শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

বরিশালে হেযবুত তওহীদের উদ্যোগে দুই দিনব্যাপী আকিদা প্রশিক্ষণ কর্মশালা শুরু

May 06, 2026 07:26:11 PM   অনলাইন ডেস্ক
বরিশালে হেযবুত তওহীদের উদ্যোগে দুই দিনব্যাপী আকিদা প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার:
​বরিশালে হেযবুত তওহীদের উদ্যোগে দুই দিনব্যাপী আকিদা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বরিশাল বিভাগীয় কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

​কর্মশালার প্রথম দিনে মুখ্য আলোচক হিসেবে ক্লাস পরিচালনা করেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক এবং শহীদি জামে মসজিদের সম্মানিত খতিব রাকীব আল হাসান। তিনি ইসলামের প্রকৃত আকিদা, আল্লাহর দ্বীন কায়েমের প্রক্রিয়া, দ্বীন কায়েমের কর্মসূচি, মুমিন, মুসলিম ও উম্মতে মুহাম্মাদীর সংজ্ঞা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং হাতে-কলমে বিষয়গুলো প্রশিক্ষণার্থীদের শিখিয়ে দেন।

​উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, "হেযবুত তওহীদ একটি আদর্শিক আন্দোলন; আর আদর্শই হলো এই আন্দোলনের প্রাণ। কাজেই আমাদেরকে ইসলামের প্রকৃত আদর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে হবে। এর জন্য পড়ালেখার কোনো বিকল্প নেই।" এ সময় তিনি বই পড়া এবং মাননীয় এমামুজ্জামান ও মাননীয় এমামের বক্তব্য শোনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা।

​আয়োজকরা জানান, আকিদা বিষয়ক সঠিক জ্ঞান, নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামীকাল দ্বিতীয় দিনের কার্যক্রমের মধ্য দিয়ে এই কর্মশালার সমাপ্তি ঘটবে। আগামীকাল ক্লাস পরিচালনা করবেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জনাব মো. মশিউর রহমান।