Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু

March 25, 2026 07:27:48 PM   দেশেরপত্র ডেস্ক
মানিকগঞ্জে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন চাচাতো ভাই-বোন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন  মো. আকাশ মিয়া (২০) ও মোসা. সাদিয়া আক্তার (১৯), তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যান তারা। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আকাশ মিয়াকে এবং কিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার (তদন্ত) ওসি আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হয়, তবে দু’জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।