Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে নারী নিহত, আহত ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে নারী নিহত, আহত ৫

December 09, 2025 09:46:39 PM   অনলাইন ডেস্ক
শ্রীপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে নারী নিহত, আহত ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পণ্যবাহী পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। এছাড়া সিএনজি চালক ও অপর এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ পিকআপ চালকের সহকারী সামসুলকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।