Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি আটক, সেনা-পুলিশের যৌথ অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি আটক, সেনা-পুলিশের যৌথ অভিযান

May 20, 2025 07:17:57 PM   অনলাইন ডেস্ক
শরীয়তপুরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি আটক, সেনা-পুলিশের যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচল রোধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি শরীয়তপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, নড়িয়া থানা পুলিশ ও ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্বে ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ও সেনাবাহিনীর কর্মকর্তারা।

এ সময় সড়কে চলাচলকারী অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অন্তত ৮টি নসিমন এবং ১৫টি মোটরসাইকেল আটক করা হয়। এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, “সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”