Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরের নড়িয়ায় অর্ধগলিত মানুষের দেহাংশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরের নড়িয়ায় অর্ধগলিত মানুষের দেহাংশ উদ্ধার

May 15, 2026 07:24:31 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়ায় অর্ধগলিত মানুষের দেহাংশ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডাধীন ওয়াপদা নদীরপাড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেহের অংশবিশেষ (হাত-পা) উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ ।

শুক্রবার (১৫ মে) দুপুর আনুমাণিক ০৩ :০০ টার সময়ে নড়িয়া থানার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা এলাকায় পদ্মা নদীর তীর সংলগ্ন থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত দেহাংশ (হাত-পা) উদ্ধার করা হয়।

স্থানীয়শুত্রে জানাযায় , নদীরপাড় এলাকায় রাস্তা আনুমাণিক দুপুর ০৩:০০ টার দিকে মানুষ চলাচলের পথে হঠাৎ নদীর তীরবর্তী দিকে একটি বস্তাতে মানুষের দেহাংশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয় ।

পুলিশ জানায়, স্থানীয়শুত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অজ্ঞাত ব্যাক্তির নদীর পারে ভাসতে থাকা বস্তাবন্দি দেহাংশ বিশেষ উদ্ধার করা হয়েছে ।

জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া দেশেরপত্রকে বলেন , খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে একটি বস্তাতে মোড়ানো দেহাংশ বিশেষ ( হাত-পা) উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে ফরেন্সিকের জন্য সিআইডির ফরেন্সিক টিম কে খবর দেয়া হয়েছে । এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন রয়েছে ।