Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

April 30, 2026 11:15:08 AM   আন্তর্জাতিক ডেস্ক
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। একই সঙ্গে আরও একজন হজযাত্রীর মৃত্যু হওয়ায় এ বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারিভাবে ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪২টি, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী মো. শামসুল আলম (৬৩), যিনি রংপুরের কোতোয়ালী এলাকার বাসিন্দা। তিনি মদিনায় অসুস্থ হয়ে মারা যান। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন—এ ব্যবস্থাপনায় এটিই প্রথম মৃত্যু।

এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।

এদের মধ্যে রয়েছেন জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫)।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন অব্যাহত থাকবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

 

ডিপি/ আবদুল্লাহ