Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সেনাবাহিনীর গাড়ি ও ট্রাকের সংঘ'র্ষে ৪ সেনা সদস্য আ'হ'ত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেনাবাহিনীর গাড়ি ও ট্রাকের সংঘ'র্ষে ৪ সেনা সদস্য আ'হ'ত

January 17, 2026 01:43:40 PM   দেশেরপত্র ডেস্ক
সেনাবাহিনীর গাড়ি ও ট্রাকের সংঘ'র্ষে ৪ সেনা সদস্য আ'হ'ত

 

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ও একটি ট্রাকের সংঘর্ষে চারজন সেনা সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনাটি মহেশপুর-টু-খালিশপুর রোডের বেলোঘাট ঈদগাহের সামনে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় ঘটে।

মহেশপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাভিদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, খালিশপুরের দিকে যাওয়ার সময় সেনাবাহিনীর টহল গাড়ির সামনে ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন সেনা সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।