


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাব-এ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারাও বক্তব্য দেবেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
একই দিন সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।