Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মিরা খাঁন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মিরা খাঁন

April 12, 2026 02:09:12 PM   অনলাইন ডেস্ক
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মিরা খাঁন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বরগুনা জেলার হয়ে লড়তে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন বরগুনা জেলা মহিলা দলের সহ সভাপতি শামসুন্নাহার মিরা খাঁন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই ফরম দাখিল করেন। এ সময় তার সাথে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিরা খাঁন পৈত্রিক সূত্রেই রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। তার বাবা মরহুম জাফর আলী খান জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত জাগোদল থেকে শুরু করে ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির সাথে যুক্ত ছিলেন। তিনি বরগুনার আমতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে উঠে আসা মিরা খাঁন দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তিনি আস্থা অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি প্রথমে আমতলী উপজেলা মহিলা দলের সভাপতি এবং পরবর্তীতে বরগুনা জেলা মহিলা দলের সহ সভাপতির দায়িত্ব লাভ করেন।

মনোনয়ন ফরম জমা দিয়ে মিরা খাঁন বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি দেশের গণতন্ত্র রক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করব। বিশেষ করে বরগুনার অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সোচ্চার থাকব।