Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সালথায় ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

May 15, 2025 08:07:52 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের সালথায় ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আবজাল মোল্যার ছেলে রমজান মোল্যা (৩০)।

ঘটনার বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী রমজান মোল্যাকে ৭০০ পিস ইয়াবাসহ আটক করে। এটি গত কয়েক বছরের মধ্যে মাদকের বড় একটি চালান। তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"