


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় সুমনা খাতুন (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আরাজি কানুয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে মা বকাঝকা করলে অভিমানে সুমনা ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কাউনিয়া থানার এসআই গোপাল চন্দ্র জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে