


কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।সোমবার (২০ এপ্রিল) রাতে কক্সবাজার শহর-এর শহীদ সরণীর জলিলের দোকান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. একরাম হোসেন (৪৫) ও তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তারা কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা হলেও তাদের আদি বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
অভিযান সম্পর্কে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ সরণী এলাকায় অবস্থান নিয়ে একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।