Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / কেউ ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ে যাবো: মমতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেউ ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ে যাবো: মমতা

May 04, 2026 01:34:22 PM   আন্তর্জাতিক ডেস্ক
কেউ ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ে যাবো: মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভোট গণনার পঞ্চম দফা শেষে তিনি উল্লেখযোগ্য লিড ধরে রেখেছেন।

সর্বশেষ তথ্যমতে, পঞ্চম দফার গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২৫ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। এতে করে ব্যবধান দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৬ ভোটে।

গণনা চলাকালীন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক জরুরি বার্তা দেন মমতা। তিনি তার দলীয় গণনা এজেন্ট ও প্রার্থীদের উদ্দেশে আহ্বান জানান, কোনো অবস্থাতেই যেন তারা ভোট গণনার স্থান ত্যাগ না করেন। যেখানে গণনা চলছে, সেখানেই অবস্থান করতে বলেন তিনি।

একই সঙ্গে অভিযোগ তুলে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে গণনা প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। তার দাবি, অনেক কেন্দ্রে গণনা বিলম্বিত করা হচ্ছে এবং তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি কিছু এলাকায় দলীয় কার্যালয় দখলের অভিযোগও তোলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বেশ কিছু আসনে তৃণমূল এগিয়ে থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি, যা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সেই সাথে তিনি এ বলেন আপনারা কেউ ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ে যাবো শেষ পর্যন্ত।