Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

April 29, 2026 07:49:01 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রুবেল (২৪), ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৪) এবং বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ (২৬)। র‍্যাব জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি দুমুখী চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

মেজর সাদমান বলেন, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জননিরাপত্তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত রোববার কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। সেই চক্রটিও সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনা করত এবং তাদের কাছ থেকেও চাপাতি ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছিল। মূলত ওই ঘটনার পর থেকেই ছিনতাইকারী চক্রগুলোকে ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।