Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / কারিনার মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন জোভান, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

কারিনার মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন জোভান, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

May 16, 2026 09:13:20 PM   বিনোদন ডেস্ক
কারিনার মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন জোভান, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মৃত্যু ঘিরে যখন সামাজিক মাধ্যমে শোকের ছায়া, তখন কিছু অনলাইন প্রতিক্রিয়া ও মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার ফেসবুক পোস্টে উঠে আসে তীব্র ভাষার প্রতিবাদ ও আবেগঘন ক্ষোভ, যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।

নিজের ফেসবুক পোস্টে জোভান লিখেছেন,
“তোরা কখনও অসুস্থ হবি না? তোরা কখনও মরবি না? তোরা আজীবন শুধু তাচ্ছিল্য আর পাপই জমিয়ে যাবি!”

এরপর তিনি আরও লেখেন,
“মেয়েটা তোদের সকল তাচ্ছিল্যকে পায়ে ঠেলে বিদায় নিয়েছে। তোরা কোনদিন মানুষ হতে পারবি না! তোদের জন্য আমার ঘৃণা!”

screenshot-1-31.jpg

তার এই বক্তব্য মূলত কারিনার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে কিছু নেতিবাচক ও বিদ্রূপাত্মক মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কারিনা কায়সার সম্প্রতি লিভার–সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে– চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ে নেওয়া হয়। তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই। শুরুতে ফুসফুসের চিকিৎসা চললেও পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ হয়।

কারিনার মৃত্যুর পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করলেও একইসঙ্গে কিছু বিতর্কিত প্রতিক্রিয়াও সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।