Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে হেযবুত তাওহীদের আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে হেযবুত তাওহীদের আলোচনা সভা

May 16, 2026 09:25:38 PM   অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে হেযবুত তাওহীদের আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের সভাপতি মোহাম্মদ ইমন আলীর বাসভবনে একটি আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী এবং সাধারণ সদস্যরা অংশ নিয়েছিলেন। সভায় বর্তমান বিশ্ব পরিস্থিতি, মুসলিম উম্মাহর বিভক্তি, সমাজে অশান্তির কারণ এবং আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদ পঞ্চগড় জেলা সভাপতি আবু সাইদ তমকিনুর। তিনি তার বক্তব্যে বলেন, আজ পৃথিবীতে মানুষ শান্তি খুঁজছে, কিন্তু মানুষের তৈরি মতবাদ, ভ্রান্ত রাজনীতি ও ত্রুটিপূর্ণ সমাজব্যবস্থার কারণে কোথাও প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। হত্যা, অন্যায়, দুর্নীতি, বিভেদ ও নৈতিক অবক্ষয়ে সমাজ আজ বিপর্যস্ত। মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়ে নিজেদের মনগড়া মতবাদকে অনুসরণ করছে বলেই এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, আল্লাহ তাআলা মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা দিয়েছেন, যা কোরআনের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা হলেই কেবল মানুষ প্রকৃত মুক্তি ও স্থায়ী শান্তি লাভ করতে পারবে। মুসলিম জাতির অনৈক্য ও বিভক্তির সুযোগ নিয়ে ইসলামবিরোধী শক্তিগুলো মুসলমানদের দুর্বল করে রেখেছে বলে তিনি উল্লেখ করেন। তাই কোরআনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আন্দোলনের জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আবু সাইদ তমকিনুর উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে তওহীদের আদর্শ প্রতিষ্ঠার জন্য দাওয়াতী কাজকে আরও গতিশীল করতে হবে। মুক্তি ও শান্তির একমাত্র পথ হলো স্রষ্টার দেওয়া বিধানের বাস্তবায়ন। বিশেষ করে যুবসমাজকে বিভিন্ন বিভ্রান্তিকর পথ ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে হবে। কাজের ধরণ যেন দেশ ও দশের কল্যাণে আসে, সেদিকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও পুরো মানবজাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় সংগঠনের অনেক উৎসাহী সদস্য উপস্থিত ছিলেন।