Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঢাকা মেডিকেলে যৌথ অভিযান, ৬০ জন আটক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা মেডিকেলে যৌথ অভিযান, ৬০ জন আটক!

May 04, 2026 03:05:13 PM   অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেলে যৌথ অভিযান, ৬০ জন আটক!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং বাকিরা দালাল চক্রের সদস্য বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পুলিশ সদস্যরা। অভিযান শেষে আটকদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “হাসপাতাল এলাকা থেকে মোট ৬০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং বাকিরা দালাল চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

প্রাথমিকভাবে জানা যায়, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে দালাল চক্র সক্রিয় ছিল এবং রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্নভাবে আর্থিক প্রতারণার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।