Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / তেলের নতুন মূল্য নির্ধারণে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেলের নতুন মূল্য নির্ধারণে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব!

April 19, 2026 05:24:28 PM   অনলাইন ডেস্ক
তেলের নতুন মূল্য নির্ধারণে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব!

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের পর ডিজেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন বাস ও ট্রাক মালিকরা। রোববার (১৯ এপ্রিল) মালিক সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-এর মহাসচিব মো. সাইফুল আলম বলেন, তেলের দাম বাড়লেও সরকার ভাড়া সমন্বয়ের বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। ফলে মালিকরা বেশি দামে জ্বালানি কিনলেও আগের ভাড়ায় যাত্রী পরিবহন করতে হচ্ছে।

তিনি বলেন, “এভাবে তো মালিকরা লোকসান দিয়ে গাড়ি চালাতে পারবেন না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

মালিকদের দাবি, শুধু জ্বালানি নয়, যানবাহনের খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা, যা এখন বেড়ে হয়েছে প্রায় ৩৬ লাখ টাকা। বডি তৈরির খরচও ১১ লাখ থেকে বেড়ে প্রায় ২০ লাখ টাকায় পৌঁছেছে।

এর পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হওয়ায় কিস্তির চাপও বেড়েছে বলে জানান তারা।

মালিক সমিতি বলছে, ২০২২ সালে জ্বালানির দাম বাড়ার পর ভাড়া সমন্বয় করা হলেও এরপর আর কোনো সমন্বয় হয়নি, অথচ খরচ বেড়েই চলেছে।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে কিলোমিটারপ্রতি অন্তত সাড়ে ৩ টাকা ভাড়া নির্ধারণ না করলে পরিবহন চালানো কঠিন হয়ে পড়বে।