Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দুপুরেই স্পষ্ট হতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্য, চলছে ভোটগণনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুপুরেই স্পষ্ট হতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্য, চলছে ভোটগণনা

May 04, 2026 10:42:50 AM   আন্তর্জাতিক ডেস্ক
দুপুরেই স্পষ্ট হতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্য, চলছে ভোটগণনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে আজ সকাল থেকেই। রাজ্যজুড়ে ২৯৩টি কেন্দ্রে একযোগে চলছে ভোট গণনা। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যেতে পারে কার হাতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা। একই সঙ্গে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।


আজ সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নির্বাচনী ফলাফল ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে একে একে আসতে শুরু করেছে প্রাথমিক ফলাফলের আভাস, যা রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করছে।

ভোটগণনার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৯৩টি কেন্দ্রেই নিয়োগ করা হয়েছে মোট ৪৩২ জন পর্যবেক্ষক। তারা প্রতিটি ধাপে গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।

সূত্র: আনন্দবাজার