Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নির্বাচনে হারের আশঙ্কায় হতাশ একটি পক্ষ: জামায়াত আমির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নির্বাচনে হারের আশঙ্কায় হতাশ একটি পক্ষ: জামায়াত আমির

February 09, 2026 02:44:24 PM   অনলাইন ডেস্ক
নির্বাচনে হারের আশঙ্কায় হতাশ একটি পক্ষ: জামায়াত আমির

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই পক্ষ হতাশা থেকে বিভিন্ন অপকর্মের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, তবে তাদের সব ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, জুলাই আন্দোলনের সময় অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিবাদকে দমাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে খুন ও অনিয়ম আড়াল করা যায়। তার দাবি, এখন নির্বাচন কমিশন কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নেওয়া নিষিদ্ধ করে একই ধরনের আচরণ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন যদি সন্ধ্যার মধ্যে এই বিধি প্রত্যাহার না করে, তাহলে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।


ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি মহল নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় হতাশ হয়ে চোরাপথে নির্বাচন ‘হাইজ্যাক’ করার চেষ্টা করছে। তবে এ ধরনের সব অপকর্ম রুখে দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দেশের জনগণ অতীতে ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে ওঠা একটি দলকে দেখেছে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত।


মোহাম্মদপুর এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে মাদক ও অস্ত্রের বাণিজ্য চলছে, যা বন্ধ করা হবে। ক্ষমতায় গেলে বিপথগামী তরুণদের সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।


এ সময় তিনি কিছু আমলা ও সচিবদের উদ্দেশেও সতর্কবার্তা দেন। তার অভিযোগ, সরকারের কিছু কর্মকর্তা এখনো দলীয় প্রভাব খাটিয়ে পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড এবার কেউ করলে তা আর ক্ষমা করা হবে না বলেও মন্তব্য করেন জামায়াত