


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল । দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে মোট ৩৬ জন নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
তালিকায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক পরিচিত নারীরা স্থান পেয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক ও বর্তমান নেত্রী, মানবাধিকারকর্মী এবং ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীরা।
মনোনয়ন পাওয়াদের মধ্যে আলোচিত ছাত্রদল নেত্রী মানসুরা আক্তারের নামও রয়েছে। তালিকা নিশ্চিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সকল প্রশংসা আল্লাহ তায়ালার।”
দলীয় সূত্র জানায়, সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করে। এতে সেলিমা রহমান, শিরিন সুলতানা, সানজিদা ইসলাম তুলি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে রয়েছেন।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ নেতৃত্ব ও নতুন মুখদের অন্তর্ভুক্তি নিয়ে।