Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছে: প্রতিমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছে: প্রতিমন্ত্রী

April 20, 2026 02:14:36 PM   দেশেরপত্র ডেস্ক
বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছে: প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছে এবং সময়মতো টিকা আনার যথাযথ উদ্যোগ নেয়নি। তার দাবি, বর্তমান সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এখন দেশে প্রয়োজনীয় টিকা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা উচিত নয়। তিনি সবাইকে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু, পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।