Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

September 04, 2022 09:15:30 AM  
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া সংবাদদাতা:
বগুড়া শহরের ভাটকান্দি এলাকায় ওয়াজেদ হোসেন ঝন্টু (৩১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পোনে ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকার একটি হোটেলে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তি ভাটকান্দি পুর্বপাড়ার আফজাল হোসেনের ছেলে ওয়াজেদ হোসেন ঝন্টু। পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন তিনি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ভাটকান্দি এলাকায় একটি জলাশয় থেকে শনিবার সকালে মাছ শিকার করে ঝন্টু ধরে। মাছ বাড়িতে রেখে সকাল পোনে ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় একটি হোটেলে বসে নাস্তা করছিলেন তিনি। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত হোটেলে প্রবেশ করে ঝন্টুকে ঘিরে ধরে। তাদেরকে না জানিয়ে জলাশয় থেকে মাছ ধরার অপরাধে দুর্বৃত্তরা ঝন্টুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রেখে চলে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঝন্টুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা কেউ মুখ খুলছেন না। তবে শোনা যাচ্ছে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।