Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বিশ্বকাপ টিকিটের মূল্য নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিশ্বকাপ টিকিটের মূল্য নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি!

May 07, 2026 02:17:35 PM   ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ টিকিটের মূল্য নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি!

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নিয়ে চলমান সমালোচনার জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারব্যবস্থা এবং টিকিট পুনর্বিক্রির নিয়ম বিবেচনায় নিয়েই ফিফা টিকিটের মূল্য নির্ধারণ করছে।

বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশের পর থেকেই সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ইউরোপভিত্তিক সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই মূল্য কাঠামোকে ‘অতিরিক্ত’ ও ‘সমর্থকবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। এমনকি অতিরিক্ত দামের অভিযোগ তুলে তারা ফিফার বিরুদ্ধে মামলাও করেছে বলে জানা গেছে।

সম্প্রতি ফিফার রিসেল প্ল্যাটফর্মে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের কিছু টিকিটের দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়।

এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, “এটি আসল টিকিট মূল্যের প্রতিফলন নয়। মূলত ব্যাপক চাহিদার কারণে রিসেল মার্কেটে এমন দাম তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে টিকিট পুনর্বিক্রি বৈধ হওয়ায় কম দামে টিকিট ছাড়লে পরে তা অনেক বেশি দামে বিক্রি হওয়ার ঝুঁকি থাকে। সে কারণেই বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়েছে।

ফিফা সভাপতির দাবি, ২০২৬ বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ৫০ কোটির বেশি টিকিট আবেদন জমা পড়েছে, যা আগের দুই বিশ্বকাপ মিলিয়েও বেশি। তবে তিনি জানান, গ্রুপ পর্বের অনেক টিকিট তুলনামূলক কম মূল্যে রাখা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রে বড় ধরনের ক্রীড়া আয়োজনের টিকিটের দাম সাধারণত বেশি হয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি।