Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিয়ে বাড়িতে খাবার দেরি, বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১৫! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিয়ে বাড়িতে খাবার দেরি, বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১৫!

May 02, 2026 06:09:54 PM   অনলাইন ডেস্ক
বিয়ে বাড়িতে খাবার দেরি, বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১৫!

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বরপক্ষ অনুষ্ঠানে আসার পর খাবারের সংকট দেখা দেয়।

কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ অতিরিক্ত লোকজন নিয়ে আসায় এই সংকট তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে একে অপরকে আঘাত করা হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, বরপক্ষের মকবুল হোসেন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।